শিশুদের সুস্বাস্থ্য ও শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এই ভাবনাকে সামনে রেখে “সুস্থ শিশু, আগামী দিনের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে হরিনাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর বিস্কুট ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ভিবিডি খাগড়াছড়ি জেলা টিম।
শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের জন্য পুষ্টিকর বিস্কুটের ব্যবস্থা করা হয়। কার্যক্রমের সময় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ ও উচ্ছ্বাস পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠা ও পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে পরিবার, বিদ্যালয় এবং সমাজের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভিবিডি খাগড়াছড়ি জেলা টিম বিশ্বাস করে, শিশুদের জন্য করা প্রতিটি ছোট্ট উদ্যোগ তাদের ভবিষ্যৎকে আরও সুন্দর ও সম্ভাবনাময় করে তুলতে ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের হাসিমুখ ও আনন্দ আমাদের ভলান্টিয়ারদের জন্য ছিল এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। শিশুদের সুন্দর আগামী গড়ার এই প্রচেষ্টায় ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ভিবিডি খাগড়াছড়ি জেলা টিম।