কখনো কখনো একটি ছোট্ট হাসিই বলে দেয় মানবতার আসল সৌন্দর্য কোথায় লুকিয়ে আছে। সেই বিশ্বাস ও মানবিক মূল্যবোধকে ধারণ করেই ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি ) বরিশাল জেলা আয়োজন করে “Smile For Kids” উদ্যোগ।
এই উদ্যোগের অংশ হিসেবে উজিরপুর উপজেলার হাজী কামিন উদ্দিন ফকির নুরানী মাদরাসায় শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের উজ্জ্বল হাসি, নির্মল আনন্দ ও উচ্ছ্বাস আমাদের এই প্রচেষ্টাকে করে তোলে আরও অর্থবহ। এসব উপহার শুধুমাত্র পোশাক নয় এগুলো ভালোবাসা, সহমর্মিতা এবং অসংখ্য মানুষের দোয়ার প্রতিফলন, যারা নিজেদের ঈদের আনন্দকে এই ছোট্ট প্রাণগুলোর সঙ্গে ভাগ করে নিয়েছেন।
মানুষের পাশে থেকে ইতিবাচক পরিবর্তন গড়ে তোলার এই অঙ্গীকার নিয়েই ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সবসময় কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও এই মানবিক যাত্রা অব্যাহত রাখার প্রত্যয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।