“শিশুর এক ঘণ্টা আনন্দ”

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ভোলা জেলার আয়োজনে “শিশুর এক ঘণ্টা আনন্দ” ইভেন্টটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়, যা ভালোবাসা, আনন্দ ও মানবিকতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল। পুরো আয়োজনজুড়ে প্রতিটি মুহূর্ত ছিল শিশুদের হাসি, উচ্ছ্বাস ও নির্মল আনন্দে ভরপুর। তাদের সাথে কাটানো সময় আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের সুখ লুকিয়ে আছে একে অপরের সাথে আনন্দ ও ভালোবাসা ভাগ করে নেওয়ার মধ্যেই।
শিশুদের মিলন মেলা শীর্ষক এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আন্তরিকভাবে আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও ভিবিডি ভোলা জেলা এমন মানবিক, সৃজনশীল ও আনন্দঘন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছে, যাতে আরও বেশি শিশুদের মাঝে হাসি ও সুখ ছড়িয়ে দেওয়া যায়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved