সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে নাটোরে একটি সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ নেট গ্লোবাল, ভলান্টিয়ার ফর বাংলাদেশ নাটোর জেলা এবং পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে।
শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, শিক্ষক এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করে এবং একসাথে উচ্চারণ করে, “আওয়াজ তুলি, প্রতিরোধ গড়ি”।
সিসা দূষণের ভয়াবহতা বিবেচনায় এখনই প্রয়োজন সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved