শেরপুরে শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), শেরপুর জেলা-এর উদ্যোগে চাপাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। ‘ডেঙ্গুকে না বলি, সুস্থ থাকি, সচেতন থাকি’ শীর্ষক এ প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বরের কারণ, সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

ক্যাম্পেইনে শিশুদের উপযোগী সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের পাশাপাশি সহজ ও সাবলীলভাবে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিজেদের পাশাপাশি আশপাশের মানুষকেও সচেতন করার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘সচেতনতা হোক প্রতিরোধের প্রথম পদক্ষেপ’—এই বার্তাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved