সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে একটি সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ পাবনা জেলা, ইয়ুথ ফর পলিসি পাবনা কমিটি এবং স্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে চালক ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।
হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং চলার সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, একটি ছোট সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved