সচেতন তরুণরাই গড়ে তুলবে একটি মানবিক, সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ

ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি তারাগঞ্জ উপজেলা এর উদ্যোগে ওকড়াবাড়ী ফারুকিয়া আলিম মাদ্রাসায় সফলভাবে নতুন সদস্য গঠন ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার উন্মুক্ত মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ, মানবিকতা ও স্বেচ্ছাসেবার বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি মতবিনিময় ও সচেতনতামূলক আলোচনা করা হয়।

ক্যাম্পেইনে শিক্ষার গুরুত্ব ও ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, মানবিক সেবা, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের বিকাশ ও স্বেচ্ছাসেবার চেতনা জাগ্রত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয় এবং নতুন সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে। আমরা বিশ্বাস করি, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক ও মানবিক নেতৃত্বের ভিত্তি গড়ে তুলবে। মানবতার সেবায় তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে তাদের নেতৃত্বকে উৎসাহিত করার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রত্যয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved