সবুজের অভিযাত্রা

ভলান্টিয়ার ফর বাংলাদেশ নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা টিমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পরিবেশবান্ধব কর্মসূচি “সবুজের অভিযাত্রা”।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া গাছ দিয়ে মাদরাসাতুল হাদীছ আস সালাফিইয়াহ প্রাঙ্গণে কর্মসূচির প্রথম ধাপ শুরু হয়। পরবর্তীতে ২০জন  শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছ রোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও সুন্দর বাগাতিপাড়া গড়ে তুলতে অনুপ্রেরণা যোগাবে বলে আমরা বিশ্বাস করি।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved