সবুজ হোক রাজারহাট, নিরাপদ হোক আগামী প্রজন্ম

পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৩টি সংগঠনের উদ্যোগে ৩,০০০ তালের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ২৮ জুন ২০২৬ তারিখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলা-এর ভিবিডি রাজারহাট উপজেলা একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।

রাজারহাট - বড়বাড়ি সড়কে তালের চারা রোপণ কর্মসূচির আওতায় রাজারহাট হাসপাতাল থেকে ধলগাছ পর্যন্ত রাজারহাট–বড়বাড়ি সড়কের বিভিন্ন স্থানে তালের চারা রোপণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করা হয়। এই পরিবেশবান্ধব উদ্যোগে তালের চারা দিয়ে সার্বিক সহযোগিতা করেছে বামনাছড়া ইসলামিয়া গ্রাম রক্ষা সমিতি, উলিপুর। সহযোগী সংগঠনের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা কর্মসূচিটিকে আরও সফল ও অর্থবহ করে তুলেছে। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, জীববৈচিত্র্য এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।

পরিবেশ রক্ষায় আমাদের অঙ্গীকার সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। তরুণদের নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর ভূমিকা রাখাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এই কর্মসূচি সফল করতে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবক, সহযোগী সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সবুজ হোক রাজারহাট,
নিরাপদ হোক আগামী প্রজন্ম।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved