সবার জন্য ইফতার

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরিশাল জেলার উদ্যোগে আয়োজন করা হয় “সবার জন্য ইফতার” কর্মসূচি। এই আয়োজনে লাহারহাট এলাকার মান্থা কমিউনিটির পরিশ্রমী মানুষের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়া হয়।

সারাদিন নদীতে কঠোর পরিশ্রম শেষে তাদের পাশে বসে একসাথে ইফতার করা ছিল শুধুমাত্র খাবার ভাগাভাগি নয় বরং ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার এক অনন্য অভিজ্ঞতা। সেই মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন এক পরিবারের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম।

তাদের হাসিমুখ, আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় মানবতা তখনই পূর্ণতা পায়, যখন আমরা একে অপরের পাশে দাঁড়াই।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved