মানবতার ডাকে, মানুষের পাশে থাকার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন Volunteer for Bangladesh -এর চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবীরা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে তারা ত্রাণসামগ্রী সংগ্রহ, বাছাই ও প্যাকেজিংয়ের প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে।
এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৯০টি বন্যাকবলিত পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে প্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রী। প্রতিটি ত্রাণ প্যাকেট ছিল শুধু খাদ্য নয়, বরং সংকটের সময়ে মানুষের পাশে থাকার এক আন্তরিক অঙ্গীকার।
দুর্যোগের এই সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে VBD-এর স্বেচ্ছাসেবীরা আবারও প্রমাণ করেছেন, মানুষের জন্য, মানুষের পাশে, সবসময়।