শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর সদরে ৩৫ জনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ‘শারদ সাজে, পূজার আনন্দে | সিজন ৪’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী ও ত্রিপুরা জনগোষ্ঠীর ৩৫ জনের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার হিসেবে বিতরণ করা হয়। কর্মসূচির লক্ষ্য ছিল সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চাঁদপুর সদর উপজেলা বোর্ডের সদস্যবৃন্দ, চাঁদপুর জেলা বোর্ডের প্রতিনিধিবৃন্দ এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট। এই মানবিক উদ্যোগের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved