গত ১০ মার্চ, ২০ রমজান ভলান্টিয়ার ফর বাংলাদেশ - নাটোর জেলা বোর্ড ২০২৬ এর উদ্যোগে নাটোর জেলায় আয়োজন করা হয় “সাম্যের ইফতার ও দোয়া মাহফিল”।
জেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবক ও স্থানীয় মানুষ এতে অংশগ্রহণ করেন এবং একসাথে ইফতার করার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। সবাই একসাথে ইফতার গ্রহণের মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির এক সুন্দর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা এবং সবার জন্য দোয়া করা হয়। ইফতারের আগে দেশ ও মানবজাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।