ভালোবাসা, রঙ ও আনন্দে ভরা একটি হৃদয়ছোঁয়া আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ - পাবনা জেলা আয়োজিত “রঙিন হাতে ঈদের খুশি” ইভেন্টে ২০জন শিশুদের সাথে ভাগ করে নেওয়া হয়েছে ঈদের আনন্দ ও ভালোবাসা।
শিশুদের অংশগ্রহণে রঙ ও ভালোবাসায় ভরে ওঠে পুরো আয়োজন। তাদের ছোট হাতে রঙের ছোঁয়ায় ফুটে ওঠে ঈদের আনন্দ।
এই উদ্যোগ প্রমাণ করে ছোট আনন্দও বড় পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে।