খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ
পবিত্র রমজান ও আগত ঈদকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা জেলা সদর উপজেলার উদ্যোগে “রমজানের আলো – পর্ব ৪” কর্মসূচির আওতায় অসচ্ছল পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৭ মার্চ নগরীর নতুন রাস্তা সংলগ্ন পদ্মা গেট বালুরচর এলাকায় আয়োজিত এ মানবিক উদ্যোগে স্বল্পআয়ের পরিবারের মাঝে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়, যাতে তারা রমজানের সময়টুকু স্বস্তি ও আনন্দের সঙ্গে কাটাতে পারেন।