১ অক্টোবর ২০২৬ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সায়েস্তা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘Dengue Awareness Campaign’ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে এডিস মশার বংশবিস্তার রোধ, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণমূলক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।