অব্যাহত ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ঝুঁকিতে রাঙামাটির বিভিন্ন এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য নির্ধারিত আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হয়েছে।
এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে Volunteer for Bangladesh – রাঙামাটি জেলার ৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী জরুরি সহায়তা কার্যক্রমে যুক্ত হয়েছেন। তারা দুর্গত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করার পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।
চলমান সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আজ দুর্গম উলুছড়ি এলাকার সাবা বৌদ্ধ মঠ আশ্রয়কেন্দ্রে প্রায় ১৫০ জন মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাতের খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে, এই উদ্যোগে ৫০০ জনেরও বেশি মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।
দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে Volunteer for Bangladesh-এর স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে জরুরি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানুষের প্রয়োজনের সময় পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।