পাহাড় জুড়ে ফলের হাসি পর্ব: ১

শিশুদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য নিয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), রাঙ্গামাটি সদর উপজেলা আয়োজন করে পাহাড় জুড়ে ফলের হাসি (পর্ব: ১) শীর্ষক একটি ব্যতিক্রমী উদ্যোগ।
অনুষ্ঠানটি রাঙ্গামাটির উলুছড়া এলাকার ফদাতং শিশু সদন-এ অনুষ্ঠিত হয়। এ আয়োজনে ৪০-এর অধিক শিশুর মাঝে বিভিন্ন মৌসুমি ও ঐতিহ্যবাহী পাহাড়ি ফল বিতরণ করা হয়। ফল বিতরণের পাশাপাশি শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটান স্বেচ্ছাসেবীরা, যা পুরো পরিবেশকে প্রাণবন্ত ও আনন্দময় করে তোলে।


শিশুদের উচ্ছ্বাস, হাসিমুখ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদ্যোগের সাফল্যকে আরও অর্থবহ করে তোলে। একই সঙ্গে তাদের মাঝে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পুষ্টিকর ফল গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ বিশ্বাস করে, একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে ছোট ছোট মানবিক উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই ভবিষ্যতেও শিশুদের কল্যাণ, পুষ্টি সচেতনতা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে যাবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, রাঙ্গামাটি সদর উপজেলা।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved