ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), কমলগঞ্জ উপজেলা-এর উদ্যোগে মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “One Drop, One Identity” শীর্ষক রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সঠিক তথ্য জানা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরাই ছিল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। কার্যক্রমে বিদ্যালয়ের মোট ১২০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি উপস্থিত অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাঁদের রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।
কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ জানার গুরুত্ব এবং জরুরি পরিস্থিতিতে এই তথ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে রক্তের গ্রুপ পরিবারের সদস্যদের জানিয়ে রাখা এবং ভবিষ্যতে মানবিক প্রয়োজনে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরির বিষয়েও উৎসাহিত করা হয়।
এই কার্যক্রম বাস্তবায়নে ১০ জন ভলান্টিয়ার সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। তাঁদের সহযোগিতায় শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা হয় এবং পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ বিশ্বাস করে, স্বাস্থ্যসচেতনতার ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিজের রক্তের গ্রুপ জানা যেমন ব্যক্তিগত সচেতনতার অংশ, তেমনি প্রয়োজনে অন্যের পাশে দাঁড়ানোর প্রস্তুতিও এর সঙ্গে যুক্ত।
এক ফোঁটা, এক পরিচয়—সচেতন হই, নিরাপদ থাকি, মানবতার পাশে দাঁড়াই।
আয়োজনে:
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD)
কমলগঞ্জ উপজেলা