ভলান্টিয়ার ফর বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
প্রশিক্ষণের লক্ষ্য ছিল অগ্নি নির্বাপণ, নিরাপত্তা সচেতনতা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা প্রদান।
এতে অগ্নি নিরাপত্তা, জরুরি প্রতিকার ব্যবস্থা, উদ্ধার কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। স্থানীয় জনগণ এবং শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করে।
অনুষ্ঠানটি ৬৭ নং চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনাকষা, শিবগঞ্জে অনুষ্ঠিত হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।