নেত্রকোণায় শিশুদের সৃজনশীলতা বিকাশে রিডিং সেশন ও ড্রামা ফেস্ট আয়োজন

শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও ভাষাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), নেত্রকোণা জেলা এবং আগামী এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত লাইব্রেরি প্রজেক্ট ও আইইটি (Improving English Teaching)-এর আওতায় রিডিং সেশন ও ড্রামা ফেস্ট আয়োজন করা হয়েছে। দুর্গাপুরের ‘দি লাইসিয়াম চাইল্ড স্কুল’ এবং ‘সালুয়াকান্দা শিশু শিক্ষালয় প্রাথমিক বিদ্যালয়’-এ অনুষ্ঠিত হয় ড্রামা ফেস্ট দুটি। এসব আয়োজনে অভিনয়, গল্প উপস্থাপন ও দলীয় অংশগ্রহণের মাধ্যমে শিশুরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়।

ছয় মাসব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামে প্রতি মাসে দুটি করে রিডিং সেশন পরিচালনা করা হয়। ধারাবাহিক এসব সেশনের মাধ্যমে শিশুদের পাঠাভ্যাস, ভাষাগত দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পাশাপাশি ড্রামা ফেস্টের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস, মঞ্চে কথা বলার দক্ষতা এবং দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়।

ড্রামা ফেস্ট আয়োজনের মধ্য দিয়ে লাইব্রেরি প্রজেক্টের ফেজ–০৩ এবং আইইটি (Improving English Teaching)-এর ফেজ–০১ সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকদের মতে, শিশুদের আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved