নেত্রকোণার বড় বাজারে অগ্নিকাণ্ডে সহায়তায় ভিবিডি নেত্রকোনা জেলা-এর ইমার্জেন্সি রেসপন্স টিম

গত ৭ আগস্ট ২০২৬ রাতে নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), নেত্রকোণা জেলা। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্যোগকালীন সংকটে সহায়তার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সংগঠনটির ইমার্জেন্সি রেসপন্স টিম

অগ্নিকাণ্ডের পর উদ্ধার ও সহায়তামূলক কার্যক্রমে অংশ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান স্বেচ্ছাসেবীরা। দুর্যোগের কঠিন সময়ে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসে তারা।

VBD নেত্রকোণা জেলার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আশা প্রকাশ করা হয়, তারা দ্রুত এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াবেন। একই সঙ্গে উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিসের সদস্য ও সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবীর সাহস, পরিশ্রম ও মানবিক ভূমিকার প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved