নেত্রকোণাজুড়ে সবুজের বার্তা ছড়িয়ে সফল ‘মিশন গ্রিন পর্ব-৬’

নেত্রকোণা জেলা জুড়ে সবুজের বিপ্লব ঘটানোর লক্ষ্যে ২৬শে জুন, ২০২৬ তারিখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), নেত্রকোণা জেলার উদ্যোগে একযোগে সবগুলো উপজেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের সিগনেচার প্রজেক্ট ‘মিশন গ্রিন পর্ব-৬’। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

নেত্রকোণা জেলার ১০টি উপজেলার বোর্ড মেম্বার, কমিটি মেম্বার ও জেনারেল মেম্বারদের সম্মিলিত টিমওয়ার্ক ও অক্লান্ত পরিশ্রমে বাস্তবায়িত হয় এ কার্যক্রম। জেলার প্রতিটি উপজেলায় একযোগে মাঠে নেমে স্বেচ্ছাসেবীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আয়োজকদের মতে, সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য নেত্রকোণা গড়ে তোলা সম্ভব। ‘মিশন গ্রিন পর্ব-৬’ সেই লক্ষ্যেই তরুণদের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণের একটি ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত স্থাপন করেছে।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved