ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ‘Be The Lifesaver 2.0’ কর্মসূচি অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), ময়মনসিংহ জেলা আয়োজন করেছে বিগত ০৮ ই মে, ২০২৬ ইং তারিখে ‘Be The Lifesaver 2.0’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি। ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে ২০ জনের বেশি অংশগ্রহণকারী অংশ নেন। ইন্টার‌্যাকটিভ শেখানো ও ব্যবহারিক আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় জ্ঞান, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং সংকটময় মুহূর্তে তাৎক্ষণিক পদক্ষেপের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, জরুরি সময়ে সঠিক ও দ্রুত সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘Learn First Aid. Save Lives.’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিটির মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ফার্স্ট এইড বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনে উৎসাহিত করা হয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved