মতলব দক্ষিণে ‘Rooting for Tomorrow’ কর্মসূচিতে ১৫০ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিলেন স্বেচ্ছাসেবীরা

সবুজ ও টেকসই আগামী গড়ার লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘Rooting for Tomorrow’ কর্মসূচি।

উপাদী উত্তর ইউনিয়নের কয়েকটি বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং প্রায় ১৫০ জন শিক্ষার্থীর হাতে চারা বিতরণ করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved