পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), নেত্রকোণা জেলা সফলভাবে সম্পন্ন করেছে সিগনেচার প্রজেক্ট "মিশন গ্রিন পর্ব-৬"।এ উদ্যোগে নেত্রকোণা জেলার ১০টি উপজেলার বোর্ড সদস্য, কমিটি সদস্য এবং জেনারেল সদস্যরা একযোগে অংশগ্রহণ করেন। তাদের সমন্বিত প্রচেষ্টা, টিমওয়ার্ক এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিটি উপজেলায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয় এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।
প্রকৃতি রক্ষা ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, নেত্রকোণা জেলা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।