১৮ ডিসেম্বর ২০২৫, বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা এলাকায় স্বপ্নপূরণ স্কুলে মহান বিজয় দিবস উদযাপন ছিল সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। ১৮টি শাখা থেকে আগত পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাসি ও উচ্ছ্বাসে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
এই সুন্দর আয়োজনের পেছনে নিরলসভাবে কাজ করেছেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ বগুড়া জেলার ৩৫ জন স্বেচ্ছাসেবক। শিক্ষার্থী ব্যবস্থাপনা থেকে শপথগ্রহণ পর্যন্ত প্রতিটি ধাপে তাদের শৃঙ্খলা ও আন্তরিকতা অনুষ্ঠানটিকে করেছে পরিপূর্ণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত ই জাহান। তাঁর বক্তব্য ও শপথ পাঠ শিশুদের মনে আত্মবিশ্বাস ও নতুন স্বপ্নের সঞ্চার করে।
এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, যত্ন ও সুযোগ পেলে শিশুরাই গড়ে তোলে আগামীর বাংলাদেশ।