ভালোবাসা, হাসি আর ছোট ছোট আনন্দের মুহূর্ত মিলেই তো ঈদের প্রকৃত সৌন্দর্য। এই ভাবনাকে সামনে রেখে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ - সিরাজগঞ্জ জেলা” ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করে “মেহেদী রাঙা ঈদ” শীর্ষক একটি বিশেষ উদ্যোগ।
এই আয়োজনের মাধ্যমে অসহায় শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয় এবং তাদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় আনন্দঘন কিছু সময়। শিশুদের উচ্ছ্বাস, নির্মল হাসি এবং তাদের সরল আনন্দ পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।
আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগ থেকেই শুরু হয় বড় পরিবর্তনের পথচলা। ভালোবাসা আর সহমর্মিতা ছড়িয়ে দিলে সেটিই সবচেয়ে সুন্দরভাবে ফিরে আসে। আর এই বিশ্বাসই আমাদের আগামীর পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।