মায়েদের না বলা গল্পে ভালোবাসা ও শ্রদ্ধা জানাল ভিবিডি নেত্রকোণা

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ১০ ই মে, ২০২৬ ইং তারিখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), নেত্রকোণা জেলা আয়োজন করেছে হৃদয়ছোঁয়া আয়োজন ‘মায়ের না বলা গল্প’। মায়েদের নীরব ভালোবাসা, ত্যাগ ও আত্মত্যাগের প্রতি সম্মান জানানো এবং তাদের অপ্রকাশিত অনুভূতিগুলোকে সামনে আনতেই নেওয়া হয় এ উদ্যোগ।

মায়েরা কখনো নিজের ক্লান্তির কথা বলেন না, সন্তানের জন্য করা ত্যাগের হিসাবও রাখেন না। সন্তানের হাসিতেই তারা খুঁজে নেন নিজের পৃথিবী। সেই নীরব ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে স্বেচ্ছাসেবীরা মায়েদের হাতে তুলে দেন ফুল, ভালোবাসায় ভরা শুভেচ্ছা কার্ড এবং তাদের সঙ্গে ভাগ করে নেন আন্তরিক কিছু গল্প ও অনুভূতি।

ছোট্ট এই আয়োজনের মাধ্যমে মায়েদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের মুখে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা করা হয়। ‘মায়ের না বলা গল্প’ মনে করিয়ে দেয় মায়ের ভালোবাসা অনেক সময় শব্দে প্রকাশ পায় না, কিন্তু সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তে তার গভীর উপস্থিতি অনুভব করা যায়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved