লক্ষ্মীপুরে দুই কলেজে ১৭ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘Dengue Awareness Campaign’

৪ অক্টোবর ২০২৬ লক্ষ্মীপুর সদর উপজেলার উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজ এবং লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ‘Dengue Awareness Campaign’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ১৭ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের ডেঙ্গুর কারণ, এডিস মশার বংশবিস্তার, মশার প্রজননস্থল ধ্বংসের উপায় এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, যাতে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে ভূমিকা রাখতে পারে।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved