লক্ষ্মীপুরে ১৬০-এর অধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘VBDian YouthFest’26 – Season 2’

ভলান্টিয়ার ফর বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা-এর উদ্যোগে ‘VBDian YouthFest’26 – Season 2’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর ২০২৬ লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে ১৬০-এর অধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবগঠিত উপজেলা বোর্ডকে আনুষ্ঠানিকভাবে বরণ, উপজেলা কমিটির সদস্যদের সিএম পিন প্রদান এবং স্বেচ্ছাসেবকদের অবদানের স্বীকৃতিস্বরূপ Best Volunteer Award প্রদান করা হয়।

এছাড়াও বিভিন্ন দলীয় কার্যক্রম ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক বন্ধন, নেতৃত্বের দক্ষতা এবং সাংগঠনিক সম্পৃক্ততা আরও শক্তিশালী হয়। তরুণ নেতৃত্ব বিকাশ এবং স্বেচ্ছাসেবার চেতনাকে আরও এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved