নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রচলিত ভুল ধারণা দূরীকরণ এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা সম্পর্কে উৎসাহিত করার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সুনামগঞ্জের ছাতক উপজেলা-এ “Say No to Myths & Entrepreneurship Has No Gender” শীর্ষক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
সেশনে স্বাস্থ্য সুরক্ষা, প্রজনন স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা দূরীকরণ এবং মানসিক সুস্থতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, নারী উদ্যোক্তা হওয়ার সুযোগ, আত্মনির্ভরশীলতা অর্জন এবং প্রচলিত সামাজিক বাধা অতিক্রম করে নিজেদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশের বিষয়গুলো তুলে ধরা হয়।
এই আয়োজনের মাধ্যমে নারী শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া, প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা নিয়ে প্রশ্ন করতে শেখা এবং ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতে উৎসাহিত করা হয়।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ বিশ্বাস করে, সঠিক তথ্য, সচেতনতা ও সমান সুযোগ নারীদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারীর ক্ষমতায়ন এবং সমতাভিত্তিক সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
কুসংস্কারকে না বলি, নারীর সম্ভাবনাকে এগিয়ে নিই এবং সবার জন্য সমান সুযোগের সমাজ গড়ে তুলি।