কৃতজ্ঞতার কলমে শিক্ষক

জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে পাবনা জেলায় আয়োজন করা হয় “কৃতজ্ঞতার কলমে শিক্ষক” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী ইভেন্ট।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান জানানো হয়। স্বেচ্ছাসেবকরা থ্যাংকস গিভিং লেটার এবং গোলাপ দিয়ে শিক্ষকদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

জেলার বিভিন্ন উপজেলায় মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যা কৃতজ্ঞতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved