ভলান্টিয়ার ফর বাংলাদেশ বগুড়া জেলা শাখার আয়োজনে পল্লী উন্নয়ন একাডেমি, শেরপুরে অনুষ্ঠিত হয়েছে “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ২০২৫”। এবারের প্রতিপাদ্য ছিল “মেধার জয়গান, স্বপ্নের অনুপ্রেরণা”।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫০০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা তাদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের এক গৌরবময় স্বীকৃতি হয়ে থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. হাছানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ কে এম অলি উল্যা, মহাপরিচালক অতিরিক্ত সচিব, পল্লী উন্নয়ন একাডেমি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ড. মোঃ আব্দুল মজিদ, যুগ্ম পরিচালক ও ইনচার্জ, পল্লী উন্নয়ন একাডেমি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় বগুড়া জেলার ৩০ জন স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে, অধ্যবসায়ে দৃঢ় থাকতে এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন।