Know VBD – ছাতক উপজেলা

তরুণদের স্বেচ্ছাসেবা ও নাগরিক নেতৃত্বে অনুপ্রাণিত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), ছাতক উপজেলা-এর উদ্যোগে ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে “Know VBD” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ১০ জন স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ভলান্টিয়ার ফর বাংলাদেশের ইতিহাস, মূল্যবোধ, লক্ষ্য ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়। পাশাপাশি তরুণদের জন্য স্বেচ্ছাসেবায় যুক্ত হওয়ার সুযোগ, নেতৃত্বের দক্ষতা বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা, দুর্যোগকালীন স্বেচ্ছাসেবা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের নিজেদের কমিউনিটির প্রতি দায়িত্বশীল হওয়ার এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ বিশ্বাস করে, সচেতন, দায়িত্বশীল ও মানবিক তরুণরাই একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। “Know VBD” কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবা ও নাগরিক নেতৃত্বের চর্চা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved