১৩ জুলাই মানবতার টানে, দায়বদ্ধতার অঙ্গীকারে কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে Volunteer for Bangladesh – পেকুয়া উপজেলার স্বেচ্ছাসেবীরা। কেউ ব্যস্ত রান্না করা খাবার প্রস্তুতে, আবার কেউ নৌকায় কিংবা হাঁটুসমান পানিতে নেমে দুর্গম এলাকায় পৌঁছে দিচ্ছেন জরুরি খাদ্য সহায়তা ও বিশুদ্ধ পানীয় পানি।
এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৪৫০ জন বন্যাকবলিত মানুষের জন্য রান্না করা দুপুরের খাবার প্রস্তুত ও বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পানিবন্দী মানুষের জন্য সরবরাহ করা হয়েছে ৪০০ লিটার বিশুদ্ধ পানীয় পানি। প্রতিটি সহায়তা পৌঁছে দেওয়ার পেছনে রয়েছে স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার।
দুর্যোগের এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় শক্তি। মানবতার এই পথচলায় Volunteer for Bangladesh-এর স্বেচ্ছাসেবীরা আবারও প্রমাণ করেছেন, যেখানেই মানুষের প্রয়োজন, সেখানেই তারা।