পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), জয়পুরহাট ডিস্ট্রিক্ট বোর্ডের সমন্বয়ে “পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ ক্যাম্পেইনে জয়পুরহাট জেলা বোর্ডের পাশাপাশি সদর, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা টিমের স্বেচ্ছাসেবকরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতার গুরুত্ব, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এই উদ্যোগের মাধ্যমে তরুণদের সামাজিক দায়িত্ববোধ জোরদার করার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়। ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবক ও নেতৃত্ববৃন্দের প্রতি ভিবিডি জয়পুরহাটের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।