১৮ অক্টোবর ২০২৬ ভলান্টিয়ার ফর বাংলাদেশ, হাতিয়া উপজেলা-এর উদ্যোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৩ নং সুখচর ইউনিয়নের ডালচর এলাকার দুটি মাদ্রাসা ও হেফজ বিভাগের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের মাঝে ৩০টি পবিত্র কোরআন শরিফ, ৭টি পড়ার টেবিল, কলম এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের জন্য একটি সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।
স্থানীয় শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় বাস্তবায়িত এই মানবিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করার পাশাপাশি সমাজে শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার বার্তা তুলে ধরা হয়।