ভলান্টিয়ার ফর বাংলাদেশ, হাইমচর উপজেলা-এর উদ্যোগে কে.ভি.এন হাইস্কুলে ‘সুস্থ কিশোরী, আলোকিত ভবিষ্যৎ’ শীর্ষক একটি স্বাস্থ্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
সেশনে কিশোরীদের মাসিক স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা দূরীকরণ এবং আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে ওঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল কিশোরীদের বয়সন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য প্রদান এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং আলোচনার বিভিন্ন পর্যায়ে প্রশ্ন ও মতামত তুলে ধরে। এই অংশগ্রহণমূলক আয়োজনের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাসী হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরা হয়।