১৫ অক্টোবর ২০২৬ ভলান্টিয়ার ফর বাংলাদেশ, হাইমচর উপজেলা, চাঁদপুর-এর উদ্যোগে কে.ভি.এন হাই স্কুলে ‘Blood Grouping Campaign Haimchar-1’ শীর্ষক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৭ জন স্বেচ্ছাসেবক এবং ৩২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব, কারা ও কখন রক্তদান করতে পারেন এবং রক্তদান সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূরীকরণে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা হয়, যাতে জরুরি মুহূর্তে দ্রুত রক্তের ব্যবস্থা করে জীবন বাঁচাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।