ভলান্টিয়ার ফর বাংলাদেশ, হাইমচর উপজেলা, চাঁদপুর-এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনের পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবকেরা হাসপাতাল প্রাঙ্গণের পরিত্যক্ত ময়লা অপসারণ, আগাছা পরিষ্কার এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য সংগঠনের সদস্যরাও এ উদ্যোগে অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার এই উদ্যোগের মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ ও জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, হাইমচর উপজেলা, চাঁদপুর।