সুলতানি আমলের অনন্য স্থাপত্য এবং ইতিহাসের গৌরবময় প্রতিচ্ছবি গৌড়ের সোনা মসজিদ প্রাঙ্গণে ভাদ্র মাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মেলা “গুদড়ি শুখার মেলা”।
গৌড় একসময় ছিল বাংলার সুলতানি আমলের রাজধানী এবং ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত এই স্থাপত্য নিদর্শন শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহ্যের উজ্জ্বল সাক্ষ্য বহন করে আসছে।
মেলায় স্থানীয় সংস্কৃতির রঙে রঙিন হয়ে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে শিবগঞ্জ উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই আয়োজন শুধু একটি মেলা নয়, বরং ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির এক মিলনমেলা।