ফরিদগঞ্জে VBD-এর উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হলো Climate Quiz Carnival

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এসব দুর্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও প্রস্তুতি বৃদ্ধি করার লক্ষ্যে VBD – Faridganj Upazila-এর উদ্যোগে "Climate Quiz Carnival" সফলভাবে অনুষ্ঠিত হয়।

৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সাথে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সনদপত্র (Certificate) এবং বিশেষ উপহার প্রদান করা হয়।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগকালীন করণীয় এবং সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকেও দুর্যোগ মোকাবিলায় সচেতন করতে ।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved