ফরিদগঞ্জে ‘Skill Boost Digital Empowerment Program’-এ তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

২৪ অক্টোবর ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা-এর উদ্যোগে ‘Skill Boost Digital Empowerment Program’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীদের Official Email তৈরি ও ব্যবহারের নিয়মাবলি, ই-মেইলের গুরুত্ব, পেশাদারভাবে ই-মেইল লেখা, উপযুক্ত Subject নির্ধারণ এবং কার্যকর ডিজিটাল যোগাযোগের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা শিক্ষা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োজনীয় ডিজিটাল যোগাযোগ দক্ষতা অর্জনের সুযোগ পান।

তরুণদের প্রযুক্তিগত জ্ঞান, আত্মবিশ্বাস এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved