ফরিদগঞ্জে ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা ক্যাম্পেইন

চাঁদপুরের ফরিদগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধ, ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা এবং এডিস মশার বিস্তার রোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান মূল্যায়নের জন্য একটি বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র এবং কলম প্রদান করে উৎসাহিত করা হয়।

কর্মসূচিটি আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর এবং সার্বিক সহযোগিতায় ছিল চরমান্দারী যুব সংঘ। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved