একটি সবুজ আগামীর স্বপ্নে হাইমচরে অনুষ্ঠিত হলো ‘Green Carnival – Tree Plantation Project’

পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৭ জুলাই ২০২৬ তারিখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ – হাইমচর উপজেলা সফলভাবে আয়োজন করে "Green Carnival – Tree Plantation Project"।

এই কার্যক্রমের অংশ হিসেবে হাইমচর উপজেলা পরিষদ, হাইমচর থানা, ফায়ার সার্ভিস স্টেশন এবং নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, VBD – চাঁদপুর জেলা-এর সহ-সভাপতি ও প্রজেক্ট অফিসার, জেলা বোর্ডের সদস্যবৃন্দ এবং VBD – হাইমচর উপজেলা-এর স্বেচ্ছাসেবীরা।

এই আয়োজনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয় এবং সকলকে বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সকলের সম্মিলিত অংশগ্রহণে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 একটি গাছ, একটি প্রাণ—আসুন, সবাই মিলে সবুজ পৃথিবী গড়ি।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved