বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) – চট্টগ্রাম জেলা | মিরসরাই উপজেলা তাদের প্রথম আনুষ্ঠানিক উদ্যোগ হিসেবে সফলভাবে আয়োজন করে “বাঁচুক প্রকৃতি, বাঁচাই মিরসরাই” শীর্ষক একটি পরিবেশ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান। এই আয়োজনের মাধ্যমে মিরসরাই উপজেলার স্বেচ্ছাসেবামূলক যাত্রার একটি সুন্দর সূচনা হয়। বারইয়ারহাট এলাকায় পরিচালিত এই কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করা এবং একটি পরিচ্ছন্ন ও টেকসই সমাজ গঠনে ভূমিকা রাখা। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৩ নম্বর লক্ষ্য: জলবায়ু পরিবর্তন মোকাবিলা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে পরিচালিত এই কার্যক্রম প্রমাণ করে, ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে।