‘ঈদ উৎসবে ভালোবাসার স্পর্শ’

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), রাজবাড়ী জেলার উদ্যোগে পাঁচটি উপজেলায় ভিন্ন ভিন্ন আয়োজনে উদযাপিত হয়েছে ‘ঈদ উৎসব: ভালোবাসার স্পর্শ’ যা হয়ে উঠেছিল ভালোবাসা, আনন্দ ও মানবিকতার এক অপূর্ব মিলনমেলা।

এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করা হয়েছে ঈদের নির্মল আনন্দ। ছোট ছোট হাতগুলো রঙিন মেহেদীতে রাঙিয়ে, ভালোবাসার উপহার তুলে দিয়ে তাদের মুখে ফুটিয়ে তোলা হয়েছে আন্তরিক হাসি। খেলাধুলা, গল্প আর উষ্ণ মানবিকতায় ভরপুর প্রতিটি মুহূর্ত যেন ছড়িয়ে দিয়েছে আনন্দ এক হৃদয় থেকে আরেক হৃদয়ে।

এই সুন্দর উদ্যোগ বাস্তবায়নে ভিবিডি রাজবাড়ী ডিস্ট্রিক্টকে সার্বিক সহযোগিতা করেছে ‘ঢাকা শিশু সংসদ’। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও অর্থবহ।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved