ঈদ উপহার বিতরণ কর্মসূচি ২০২৬

“যে হাসিতে তৃপ্তি মেলে সেই হাসির লক্ষ্যে” এই স্লোগানকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ঈদ উপহার বিতরণ কর্মসূচি ২০২৬ আয়োজন করা হয়। সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে ঈদের আনন্দ সীমিত হয়ে থাকে, তাই তাদের মুখে আনন্দের হাসি ফোটানোর লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

১৪ মার্চ ২০২৬ তারিখে স্বপ্নপূরণ স্কুল, ক্ষুদ্রফুলকোট, শাজাহানপুরে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে ভিবিডি এর স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। উপহার পেয়ে শিক্ষার্থীদের আনন্দ এবং উচ্ছ্বাস পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে এবং সবার মাঝে এক ইতিবাচক অনুভূতি ছড়িয়ে দেয়।

এই আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা সম্ভব হয়েছে। ভিবিডি বগুড়া জেলা ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে, যা একটি আরও সহমর্মী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved