শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সুনামগঞ্জ জেলা-এর উদ্যোগে আয়োজিত এডুফেস্ট ২০২৬: মেধা যাচাই কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জেলার চারটি উপজেলার প্রায় ৯০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে নির্বাচিত ১৪৬ জন বিজয়ী শিক্ষার্থীকে অনুষ্ঠানে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি অর্জনকে উদ্যাপন করার সুযোগ পেয়েছে।
কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে ২৫ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক সম্মিলিতভাবে কাজ করেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় পুরো আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
এডুফেস্ট ২০২৬-এর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহিত করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা। এই উদ্যোগ শিক্ষার্থীদের নিজেদের সক্ষমতা তুলে ধরতে এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করার একটি প্রয়াস।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ বিশ্বাস করে, তরুণ প্রজন্মের মেধা ও নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণ একটি ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সম্ভাবনাকে সামনে এগিয়ে নিতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভিবিডি, সুনামগঞ্জ জেলা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছে।